দুঃসংবাদ! টানা ১১ দিন বাদে রাজ্যে করোনার ছোবলে ফের ঝরল প্রাণ

গত ২১ অক্টোবর করোনার ছোবলে একজনের মৃত্যু হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা এগারো দিন বাদে ফের করোনার (Coronavirus) ছোবলে মৃত্যুর সাক্ষী থাকল রাজ্য। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের আক্রমণে মৃত্যুমিছিলে ঢলে পড়েছেন আরও একজন। গত ২১ অক্টোবর করোনার ছোবলে একজনের মৃত্যু হয়েছিল। তার পর টানা ১১ দিন কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। দৈনিক মৃত্যু (Daily Covid Death) যেমন অস্বস্তি বাড়িয়েছে, তেমনই দৈনিক সংক্রমণ (Daily Positive Case) আগের দিনের চেয়ে ফের ঊর্ধ্বমুখী। প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। পাশাপাশি নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় শনাক্তের হারও (Positivity Rate) বেড়েছে।

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ হাজার জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৭ শতাংশে। যার ফলে আরও ৩৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ১৮ হাজার ৮৩ জন। মারণ ভাইরাসে আরও একজনের মৃত্যু হওয়ায় রাজ্যে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৫২৮ জনে।’

তবে দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে ৮৪ জন। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৯৬ হাজার ২৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৬ শতাংশেই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ৫২৭ জন। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ২০ জন।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১