চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মৃত্যুশূন্য দিন কাটলেও রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের দ্বিতীয়দিনেই রাজ্যে করোনার সংক্রমণ কিছুটা অস্বস্তি বয়ে আনল। মারণ ভাইরাসের ছোবলে কেউ প্রাণ না হারালেও দৈনিক আক্রান্ত ও শনাক্তের হার আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। আর পজিটিভিটি রেট অর্থা‍ৎ শনাক্তের হার আগের দিনের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মতে, ‘আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই দৈনিক সংক্রমণের রেখচিত্র ঊর্ধ্বমুখী হয়েছে।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১২ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪৮ লাখ ১৫ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। যার ফলে ৩৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৫৪১ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় প্রাণহানির সংখ্যা ২১ হাজার ১৯৯ জনেই থমকে রয়েছে।’

সুস্থতার হার অবশ্যই আশার আলো দেখাচ্ছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫২ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৫ হাজার ৮০৪ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯২ শতাংশেই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৩৮ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধার ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ