রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল শনাক্তের হারও

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি মিলছে না কিছুতেই। বরং অস্বস্তি বেড়ে চলেছে। পুজোর মুখে ফের রাজ্যে বেলাগাম হয়ে উঠছে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যে আগের দিনের চেয়ে মারণ ভাইরাসের সংক্রমণ ও শনাক্তের হার (Positivity Rate) ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন। আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬০ শতাংশে। পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মারা গিয়েছেন আরও একজন।

উ‍ৎসবের মুখে রাজ্যে আচমকাই তাণ্ডব চালাতে শুরু করেছে ডেঙ্গি (Dengue)। গত কয়েকদিন ধরে ডেঙ্গির ঝোড়ো ব্যাটিংয়ে তটস্থ রাজ্য প্রশাসন। কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে বৈঠকের পরে বৈঠক করে চলছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক। ডেঙ্গি বিপদের মাঝেই নতুন করে বেলাগাম হয়ে উঠেছে করোনাভাইরাসের সংক্রমণ। শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩৬৪ জনের শরীরেই মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। অর্থা‍ৎ নমুনা পরীক্ষায় সংক্রমণ হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬০ শতাংশে। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ১২ হাজার ৫৫৮ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন এক জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৯৪ জন।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯৩ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৮৮ হাজার ২২৯ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৫ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৮৩৫।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১