মহালয়াতেই অশনিসঙ্কেত, রাজ্যে প্রতি ১৯ জনের নমুনা পরীক্ষায় একজন করোনা আক্রান্ত

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গির (Dengue) পাশাপাশি রাজ্যে বেলাগাম করোনার (Coronavirus) সংক্রমণও। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণই শুধু ঊর্ধ্বমুখী নয়, শনাক্তের হার (Positivity Rate) ফের পাঁচ শতাংশের গণ্ডি ছাড়িয়েছে। প্রতি ১৯ জনের নমুনা পরীক্ষায় (Sample Test)  একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। উৎসবের মুখে শনাক্তের হার পাঁচ শতাংশ ছাড়ানোয় উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেননা, পুজোমণ্ডপ (Puja Pandal) দর্শনের জন্য উপচে পড়া ভিড় সংক্রমণ ছড়াতে সাহায্য করবে বলেই মনে করছেন তাঁরা।

রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৩১ শতাংশে। নতুন করে আরও ৩৭৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ১৩ হাজার ২৪৬ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে আরও একজন মারা গিয়েছেন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ৪৯৬ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। লাগাতার বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ২০২ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ  হয়ে উঠলেন ২০ লাখ ৮৮ হাজার ৬২৭ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৮৪ শতাংশই রয়েছে। আগের দিনের চেয়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার ১২৩ জন।’

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দিরের ঘোষণা! রেজিনগর উপনির্বাচনে প্রার্থী শাঁখারভ

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও