উদ্বেগ বাড়িয়ে ফের বঙ্গে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ

গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ হাজার ৯৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই উবে যাচ্ছে স্বস্তি। ফিরছে উদ্বেগ। ফের ধীরে-ধীরে রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৯ জন। করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও একজন। পাশাপাশি বেড়েছে নমুনা পরীক্ষায় শনাক্তের হার। যদিও অ্যাকটিভ কেসের সংখ্যা পাঁচশোর গণ্ডির নিচে নেমেছে।

বৃহস্পতিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনার দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ হাজার ৯৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশে। নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ২১ লক্ষ ১৮ হাজার ১২২ জন। টানা ১১ দিন বাদে রাজ্যে ফের করোনার ছোবলে মৃত্যুর ঘটনা ঘটেছিল। গত ২৪ ঘন্টায় আরও একজনের প্রাণ কেড়েছে মারণ ভাইরাস। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৫২৯ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার ঊর্ধ্বমুখী হলেও করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা নিম্নমুখী। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনার সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৭৭ জন। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেলেন ২০ লক্ষ ৯৬ হাজার ১০৫ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৬ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৮৮ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন মাত্র ১৭ জন।’

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ