স্বস্তি দিয়ে কমল করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যু

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন বাদে ফিরল স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ, দৈনিক মৃত্যু ও সংক্রমণ হার আগের দিনের চেয়ে নিম্নমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন তিন জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ফের পাঁচ শতাংশের নিচে নেমেছে। সংক্রমণ হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৮০ শতাংশে।

গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনার সংক্রমণ রেখচিত্র ঊর্ধ্বমুখী ছিল। ফলে অস্বস্তি সামান্য হলেও বেড়েছিল। যদিও শুক্রবার সন্ধ্যায় কিছুটা সুখবর মিলেছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৮৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৮০ শতাংশে। নতুন করে ৪৭২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ হাজার এক হাজার ৫৪৭ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন তিন জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪১৭ জন।’

সুস্থতার হার আশার আলো দেখাচ্ছে। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৭৫ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৭৩ হাজার ৯৯৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬৯ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৩২ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ১৯৪ জন।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি