বাড়ছে উদ্বেগ, রাজ্যে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫০ জন

অস্বস্তির মাঝে সামান্য স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। নতুন করে মারণ ভাইরাসের ছোবলে কারও মৃত্যু হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই উধাও হচ্ছে স্বস্তি। উল্টে বাড়ছে অস্বস্তি। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ শুধু ঊর্ধ্বমুখীই নয়, দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশের গণ্ডি ছুঁল। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫০ জন। পাশাপাশি দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৪ শতাংশে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ফের চারশোর গণ্ডি ছাড়িয়েছে। অস্বস্তির মাঝে সামান্য স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। নতুন করে মারণ ভাইরাসের ছোবলে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। নতুন করে ৯ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৫১ লক্ষ ৫৬ হাজার ৭৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৪ শতাংশে। নতুন করে আরও ৫০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লক্ষ ১৮ হাজার ৭৬৩ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় করোনার মৃত্যুমিছিল ২১ হাজার ২০৩ জনে থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ-শনাক্তের হারের পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও অস্বস্তি বাড়িয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৭ হাজার ১৫৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশ রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে নয়টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৭ জনে।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১