ফের রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ৫০-এর গণ্ডি ছাড়াল

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। ফের রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ পঞ্চাশের গণ্ডি ছাড়াল। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫২ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি সংক্রমণ হার অর্থা‍ৎ পজিটিভিটি রেটও বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৩ শতাংশে। তবে স্বস্তি দিয়েছে মৃত্যুর পরিসংখ্যান। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে ফের টানা ছয়দিন মৃত্যুহীন দিন কাটাল বাংলা।

গত বুধবারই দীর্ঘদিন বাদে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ পঞ্চাশের গণ্ডি ছাড়িয়েছিল। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ জন। পজিটিভিটি রেটও বেড়ে দাঁড়িয়েছিল শূন্য দশমিক ৫৩ শতাংশে। ফলে কিছুটা উদ্বেগ বেড়েছিল। সেই উদ্বেগ দূর হয়েছিল বৃহস্পতিবার। দৈনিক সংক্রমণ কমে দাঁড়িয়েছিল ৩৪ জনে। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হল না। শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। একদিনে নতুন করে ১২ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৩ শতাংশে। নতুন করে ৫২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৮ হাজার ২০৫ জন। নতুন করে কেউ প্রাণ হারাননি। ফলে করোনার মৃত্যুমিছিল ২১ হাজার ২০১ জনে থমকে রয়েছে।’

অস্বস্তি বাড়িয়েছে সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৮ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে জয়ী হলেন ১৯ লাখ ৯৬ হাজার ৬৬৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশ। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংক্যা আরও বেড়েছে। একদিনে ৩৪টি অ্যাকটিভ কেস বাড়ায় রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১