রাজ্যে করোনার সংক্রমণ, মৃত্যু, সংক্রমণ নিম্নমুখী

নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৮ জন। প্রাণঘাতী ভাইরাসে মারা গিয়েছেন চার জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টার ব্যবধানে রাজ্যে করোনার (Coronavirus) সংক্রমণ সামান্য হলেও স্বস্তি মিলল। গত ২৪ ঘন্টায় নতুন করে দৈনিক সংক্রমণ (Daily Cases), মৃত্যু (Daily Covid Deaths) ও সংক্রমণ হার (Positivity Rate) কমেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৮ জন। প্রাণঘাতী ভাইরাসে মারা গিয়েছেন চার জন। সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৯০ শতাংশে। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে কলকাতা (Kolkata)। মহানগরীতে একদিনে আক্রান্ত হয়েছেন ১৪৯ জন ও প্রাণ হারিয়েছেন দুই জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয়স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৬ জন।

শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯০ শতাংশে। যার ফলে নতুন করে আরও ৭৩৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৯৮ হাজার ৪১৭ জন। নতুন করে চার জন মারা যাওয়ায় রাজ্যে করোনার বলি বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৩ জন।’

সুস্থতার হার ক্রমশই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৪০৯ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৬৮ হাজার ৬৯৩ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৫৮ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩১ জনে।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১