রাজ্যে করোনার সুনামি, একদিনে আক্রান্ত ৭৪৫ জন

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। রাজ্যে আছড়ে পড়ল করোনার (Coronavirus) সুনামি। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily New Cases) সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪৫ জন। শুধু তাই নয়, নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার (Positivity Rate) এক লাফে সাত শতাংশ ছাড়িয়েছে। মারণ ভাইরাসের ছোবলে কারও প্রাণহানি না হলেও অ্যাকটিভ কেসের সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে। তিন হাজারের ঘর ছাড়িয়ে গিয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

বুধবারই সামান্য স্বস্তি দিয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনাথয় নিম্নমুখী হয়েছিল। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ২৯৫ জন। কিন্তু সেই স্বস্তি ২৪ ঘন্টাও স্থায়ী হল না। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের  (Health Department) প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Bulletin) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় (Sample Test) শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৩০ শতাংশ। নতুন করে ৭৪৫ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ২৩ হাজার ৫৮৭ জনে।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। একদিনে মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩৯ জন। কলকাতার পরেই স্থান উত্তর ২৪ পরগনার। ওই জেলায় নতুন করে আরও ২৩৮ জনের শরীরে মারন ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মারন ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭১ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাক ৯৯ হাজার ৩৫৫ জন। সুস্থতার হার এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮০ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৯৬ জন।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১