রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একশোর নিচে নামল

নতুন করে আরও ৮৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু (Dengue) পরিস্থিতি যখন উদ্বেগ বাড়াচ্ছে তখন যথেষ্টই স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ ( Coronavirus) চিত্র। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ শুধু নিম্নমুখীই নয়, দীর্ঘদিন বাদে একশোর গণ্ডির নিচে নেমে এসেছে। দৈনিক আক্রান্তের (Daily Positive Case) পাশাপাশি নমুনা পরীক্ষায় (Sample Test) শনাক্তের হারও (Positivity Rate) আগের দিনের চেয়ে সামান্য নিম্নমুখী। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও আগের দিনের চেয়ে কমেছে।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা সংক্রান্ত বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৯১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ২০ শতাংশে। নতুন করে আরও ৮৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ১৭ হাজার ৯০ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৫২৩ জন।’

দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনার সঙ্গে লড়াইয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১১ জন। এ নিয়ে এখনও পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৯৪ হাজার ১৭৬ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমে হয়েছে এক হাজার ৩৯১ জন। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ৪৪ জন।’  

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে