চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়ছে অস্বস্তি, ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, বাড়ল শনাক্তের হারও

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই স্বস্তি কমছে। বাড়ছে উদ্বেগ। রাজ্যে আরও ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৪ জন। অর্থা‍ৎ ফের সংক্রমণ একশোর গণ্ডি ছোঁয়ার মুখে। সেই সঙ্গে সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫১ শতাংশে। তবে স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যু। একদিনে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন।

বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা সামান্য কমেছে। নতুন করে ১৮ হাজার ৪৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫১ শতাংশে। যার ফলে ৯৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৬ হাজার ৬৭৫ জনে। একদিনে প্রাণ হারিয়েছেন একজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ১৯২ জন।’

তবে দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়ালেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৩২ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে জয়ী হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৩১৪ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৯ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৩৯টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৯ জনে। হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৫ জন। আসর হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ৮৪ জন।’

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ