চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিহারে চলন্ত ট্রেনের মধ্যে নৃশংস খুন বাংলার যুবক

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসে ঘটল ভয়াবহ নৃশংস ঘটনা। ট্রেনের শৌচালয়ে একটি যুবকের ওপর ছুরি দিয়ে হামলা চালানো হয়। প্রাথমিক তদন্তে অনুমান, চলন্ত ট্রেনের শৌচাগারে গলা কেটে খুন করা হয়েছে তাঁকে। এলোপাথারি কোপ পেটেও করা হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে বিহারের  নাভাগাছিয়া স্টেশনে। জানা গিয়েছে,  মৃত যুবকের বয়স আটচল্লিশ বছর। বাড়ি, কোচবিহারের নাটাবাড়িতে।

 বিহারের নাভাগাছিয়া স্টেশনে যখন বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করে তখনই এস-৯ কামরায় শৌচাগার থেকে ওই যুবকের দেহ উদ্ধার করেন রেলের চিকিৎসক ও জিআরপি কর্মীরা। তাঁর আধার কার্ড থেকে ওই যুবকের ব্যাপারে জানতে পারে পুলিশ আধিকারকরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ছুরি দিয়ে খুন করা হয়েছে যুবকটিকে। কারা তাঁকে খুন করল তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই পুলিশ পুরো  ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

পাশাপাশি ওই যুবকের দেহ পাঠান হয়েছে ময়না তদন্তের জন্যও। কারা ওই যুবকের ওপর হামলা চালালো  তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রসঙ্গত , মাস কয়েক আগেই  গুলি চলেছিল শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে।  টিকিট পরীক্ষকের সঙ্গে বচসার মাঝেই চলন্ত ট্রেনে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালিয়ে দিয়েছিলেন এক যাত্রী। তবে সেই সময় কেউ নিহত বা জখম হননি। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্তকে। কিন্তু বারবার ট্রেনে এমন কেন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধার ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ