তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার মরশুম শুরু হতেই বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ বন দপ্তরের। পর্যটকদের নিরাপত্তা এবং বন্যপ্রাণ সংরক্ষণের স্বার্থে আগামী ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জলদাপাড়া-সহ রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান পর্যটকদের জন্য বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও বর্ষাকালীন নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই পর্যটকদের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য ও জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গ বন দপ্তরের জলদাপাড়া ওয়াইল্ডলাইফ ডিভিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ জুন ২০২৬ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ থাকবে জলদাপাড়া জাতীয় উদ্যান। একইসঙ্গে বন্ধ রাখা হবে গরুমারা জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, সিঙ্গালিলা জাতীয় উদ্যান এবং নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান-সহ রাজ্যের অন্যান্য সংরক্ষিত বনাঞ্চল। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্ষাকালে উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে ভারী বৃষ্টিপাত, নদীর জলস্তর বৃদ্ধি, বন্যা, ভূমিধস এবং বনপথের ক্ষতির আশঙ্কা থাকে। ফলে পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে ডুয়ার্স অঞ্চলের বহু পর্যটন পথ বন্যাপ্রবণ নদী-অঞ্চল, খাড়া পাহাড়ি রাস্তা, ভূমিধসপ্রবণ ঢাল এবং বনপথের মধ্য দিয়ে যায় সেহেতু এই অঞ্চল গুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। 

আরও পড়ুন:আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

শুধু পর্যটকদের নিরাপত্তাই নয়, বন্যপ্রাণ সংরক্ষণও এই সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ। বর্ষাকাল বহু প্রাণীর প্রজনন ও স্বাভাবিক বিচরণের গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে মানুষের উপস্থিতি কম থাকলে প্রাণীকুল স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে পারে এবং বনাঞ্চলের বাস্তুতন্ত্রও ভারসাম্য বজায় রাখে। বন দপ্তর জানিয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ১৯৭২-এর ধারা ৩৩(সি) অনুসারে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রতি বছর ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে একই ধরনের বিধিনিষেধ জারি থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং বর্ষার প্রভাব কমে এলে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে রাজ্যের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলির দরজা। ততদিন পর্যন্ত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী