আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটকর্মীদের প্রশিক্ষণেও পিছু ছাড়ছে না ‘SIR’ আতঙ্ক, সংশয় কাটাতে নাজেহাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটকর্মীদের প্রশিক্ষণ প্রক্রিয়ায় নতুন করে গুরুত্ব পেয়েছে ‘SIR’ সংক্রান্ত বিষয়। শুক্রবার থেকেই শুরু হয়েছে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ, যা চলবে শনিবার ও রবিবার পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রথম দিনের প্রশিক্ষণেই বিশেষভাবে উঠে এসেছে সংশোধিত ও বাদ দেওয়া ভোটারদের তালিকা সংক্রান্ত বিষয়গুলি।

প্রশিক্ষকদের বক্তব্য অনুযায়ী, প্রিসাইডিং অফিসার ও অন্যান্য ভোটকর্মীদের হাতে যে ‘মার্কড কপি’ দেওয়া হবে, তাতে স্পষ্টভাবে চিহ্নিত থাকবে ‘ডি-ভোটার’ বা সন্দেহভাজন ভোটারদের নাম। প্রয়োজনে তাঁদের ‘ডি-১’ বা ‘ডি-২’ হিসেবেও শ্রেণিবদ্ধ করা হতে পারে। পাশাপাশি একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকাও সরবরাহ করা হবে, যাতে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

আরও পড়ুন: উত্তর ২৪ পরগনায় ১৪ টি আবাসনে ভোটকেন্দ্র, দায়িত্ব সামলাবেন হাজারের বেশি মহিলা

যেসব ভোটার ‘অ্যাজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ তালিকায় রয়েছেন, তাঁদের ভোটাধিকার বহাল রয়েছে কি না, তা নির্ধারণ করতে এই সাপ্লিমেন্টারি তালিকা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে। এই বিষয়গুলি রাজনৈতিক দলগুলির পোলিং এজেন্টদেরও পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হবে, যাতে ভোটের দিন কোনও বিভ্রান্তি না তৈরি হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া অনেক ভোটকর্মী জানতে চান, যদি কোনও ভোটার আগে বিচারাধীন থাকলেও পরে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন এবং তবুও ভোট দিতে বুথে আসেন, সে ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে। এই প্রশ্নের উত্তরে জানানো হয়, এমন ভোটারদের ভোটদানের কোনও অধিকার থাকবে না এবং প্রয়োজনে তাঁদের বুথের বাইরে বের করে দিতে হবে।

এছাড়াও, ভোটগ্রহণ চলাকালীন বুথের ভিতরে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের যাবতীয় নিয়মকানুন সর্বদল বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকেও জানানো হবে। প্রশাসনের দাবি, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ