উত্তর ২৪ পরগনায় ১৪ টি আবাসনে ভোটকেন্দ্র, দায়িত্ব সামলাবেন হাজারের বেশি মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: শহুরে ভোটারদের সুবিধা বাড়াতে এবং ভোটের দিনে ভিড় ও বিশৃঙ্খলা কমাতে নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবাসনে ৩০০-র বেশি ভোটার রয়েছেন, সেখানেই সরাসরি ভোটগ্রহণ কেন্দ্র বা বুথ স্থাপন করা হবে। উত্তর ২৪ পরগনা জেলায় এই ধরনের আবাসনের ভিতরে মোট ১৪টি বুথ তৈরি করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

জেলা প্রশাসনের দাবি, এই উদ্যোগের ফলে ভোটারদের বুথে পৌঁছনো অনেক সহজ হবে এবং স্বাভাবিকভাবেই ভোটদানের হারও বৃদ্ধি পাবে। এই জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্র জুড়ে বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হচ্ছে। প্রতিটি বিধানসভায় দু’টি করে মডেল বুথ গড়ে তোলা হবে, যেখানে আধুনিক ও উন্নত পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি মহিলা ভোটারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ১,১২৬টি মহিলা পরিচালিত বুথ, যেখানে সমস্ত দায়িত্বে থাকবেন মহিলা কর্মীরাই।

আরও পড়ুন: কলকাতায় ফের সক্রিয় ED, বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

শুক্রবার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরিসারিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোট প্রক্রিয়ায় কোনও রকম বাধা বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সরকারি কর্মী, পাবলিক সেক্টর বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত কেউ যদি ভোটে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

নির্বাচনকে সম্পূর্ণ হিংসামুক্ত রাখতে প্রশাসন বদ্ধপরিকর। বুথ দখল, ছাপ্পা ভোট, ভোটারদের ভয় দেখানো বা বুথ জ্যাম করার মতো বেআইনি কাজ কোনওভাবেই সহ্য করা হবে না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই কমিশনের নির্দেশিকা মেনে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলায় মোট বুথের সংখ্যা ৮,৭২৬। প্রতিটি বুথে চারজন করে ভোেটকর্মী থাকবেন এবং জরুরি পরিস্থিতির জন্য অতিরিক্ত কর্মীও রাখা হচ্ছে। যদিও ভোটকর্মীর কিছু ঘাটতি রয়েছে, প্রশাসন তা দ্রুত পূরণ করার চেষ্টা চালাচ্ছে।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ