রাজ্যে ২২ হাজারের গণ্ডি ছাড়াল সংক্রমণ, আরও কমল শনাক্তের হার

মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২৩ জন। শনাক্তের হার আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৬ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কিছুতেই থামছে না করোনা সংক্রমণের ঝড়। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় আরও ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন। আগের দিন অর্থা‍ৎ মঙ্গলবার সংক্রমিত হয়েছিলেন ২১ হাজার ৯৮ জন। অর্থা‍ৎ ২৪ ঘন্টার ব্যবধানে হাজারের বেশি বেড়েছে আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২৩ জন। তবে স্বস্তি মিলেছে পজিটিভিটি রেটে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৬ শতাংশে।

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। একদিনে আরও ৭১ হাজার ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৬ শতাংশে। যার ফলে ২২ হাজার ১৫৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ লাখ ১৭ হাজার ৫৮৫ জনে। একই সময়ে করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ২৩ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৯ হাজার ৯৫৯ জন।’

রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা আর দৈনিক মৃত্যুর নিরিখে উত্তর ২৪ পরগনা। কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ফের সাত হাজারের গণ্ডি ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৬০ জন। আর প্রাণ হারিয়েছেন সাতজন। কলকাতার লাগোয়া উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৬ জন আর মৃত্যু হয়েছে আটজনের। হাওড়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৩৬১ জন। হুগলিতে এক হাজার ১০৭ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় এক হাজার ৪৬১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। পশ্চিম বর্ধমানে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০ জন।

করোনার দৈনিক সংক্রমণের পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যা কিছুটা হলেও উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ১১৭ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৬ লাখ ৮১ হাজার ৩৭৫ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৫১ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ১৪ হাজার ১৫টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ২৫১ জনে।’

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার করলেন রবিউল

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল