বিধানসভা ভোটে ‘শূন্য অভিযানে’ সিপিএমের সঙ্গী হতে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ‘ফাঁকা কলসির আওয়াজ বেশিই হয়’। বঙ্গে কার্যত অস্তিত্বহীন সিপিএম নেতৃত্ব যতই হাঁকডাক পারুন না কেন বিধানসভা ভোটে শূন্যের গেরো পেরোতে পারবে বলে মনে করছে না প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাই এবার আর সিপিএমের সঙ্গে জোট বেঁধে শূন্য অভিযানে নামতে রাজি নন প্রদেশ কংগ্রেস সদভাপতি শুভঙ্কর সরকার-সহ সিংহভাগ নেতা। বরং ‘একলা চলো’র পথেই হাঁটতে চাইছেন তাঁরা। রাজ্যের ভারপ্রাপ্ত পর্যবেক্ষকদের মাধ্যমে দলের সর্বোচ্চ নেতৃত্বকে সেই বার্তাও পৌঁছে দিয়েছেন।

২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা ভোটে সিপিএমের সঙ্গে জোট গড়ে কোনও লাভ হয়নি। বরং বিধানসভায় সিপিএমের মতো শূন্য হয়ে গিয়েছে কংগ্রেস। লোকসভায় নিজেদের শক্ত ঘাঁটি থেকে কোনও ক্রমে জিতেছেন গণি খানের পরিবারের সদস্য ইশা খান চৌধুরী। গত দু’বারের ভোট বিশ্লেষণের পরে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নিশ্চিত, মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরের ৪২ আসনে পূর্ণ শক্তি নিয়ে ভোটে লড়লে অন্তত অর্ধেক আসনে জয় নিশ্চিত। জোট বাঁধলে সিপিএম ও বাম শরিকদের তিন জেলায় বেশ কয়েকটি আসন ছাড়তে হবে। সিপিএম ও বাম শরিকরা কংগ্রেসকে ব্যবহার করে লাভের গুড় খেয়ে যাবে। তাই নিজেদের ভোট ব্যাঙ্ক যাচাই করে নিতে একলা চলার পক্ষেই তিন জেলার কংগ্রেস নেতারা। ইতিমধ্যে রাজ্য নেতৃত্বকেও সেই বার্তা দিয়েছেন তাঁরা।

কংগ্রেস যে এবার আর সিপিএমের হাতে ‘তামাক’ খাবে না তা বুঝতে পেরেই সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে আক্রমণ শানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) খানিকটা ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচনের কাজ শুরু করে দিয়েছি। কংগ্রেসকে ঠিক করতে হবে যে তারা বিজেপির সঙ্গে যাবে তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে।  এখন যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন সেই শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে মনে হয়।’ সেলিমের এমন প্রতিক্রিয়া নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পাল্টা বলেন, ‘মহম্মদ সেলিমদের তাড়াহুড়ো থাকতে পারে। তিনি হুমায়ুন কবীর, নওশাদ সিদ্দিকীর মতো নেতাদের ব্যবহার করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা চালাতে পারেন। কংগ্রেসের পক্ষে ধর্মনিরপেক্ষতা বিসর্জন দিয়ে ধর্মীয় বিভাজনের ফায়দা লোটার জন্য কারও হাত ধরা সম্ভব নয়। এআইসিসি যে সিদ্ধান্ত নেবে, তাই চূড়ান্ত।’

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC