যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

উপ নির্বাচনের আগে মমতাপন্থী শেখ সুফিয়ানের বাড়িতে হানা দিল নন্দীগ্রাম থানার পুলিশ। এরপরেই যায় নন্দীগ্রামে তৃণমূলের আর এক তাবড় নেতা শেখ শাহাবুদ্দিনের বাড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উপ নির্বাচনের আগে মমতাপন্থী শেখ সুফিয়ানের বাড়িতে হানা দিল নন্দীগ্রাম থানার পুলিশ। এরপরেই যায় নন্দীগ্রামে তৃণমূলের আর এক তাবড় নেতা শেখ শাহাবুদ্দিনের বাড়িতে। কিন্তু দুইজনের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। একুশের বিধানসভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। তার আগে ২০০৬ সালে মমতার প্রার্থীও হয়েছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল হারতেই সুর পাল্টান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে গুরুতর অভিযোগ তোলেন তিনি৷

দিন কয়েক আগেই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া আসনের উপ নির্বাচনের ঘোষণা দিয়েছে কমিশন। তবে ভোটের দামামা বাজতেই বেপাত্তা তাবড় তৃণমূল নেতা সুফিয়ান। সেই কারণেই তাঁকে খুঁজতে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাঁর বাড়িতে হানা দেয় নন্দীগ্রাম থানার পুলিশ৷ নন্দীগ্রাম থানার কাছেই তাঁর বিশালাকার অট্টালিকা। এলাকায় তাঁর বাড়ি ‘জাহাজ বাড়ি’ নামেই খ্যাত। একাধিক মামলা রয়েছে শেখ সুফিয়ানের বিরুদ্ধে। কিন্তু স্থানীয় সূত্রের খবর, বহুদিন ধরেই খোঁজ নেই তাঁর। তৃণমূল জমানায় এলাকায় রাজ চলত তাঁর। ২০২১-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় নাম জড়িয়েছিল শেখ সুফিয়ানের। ২০০৭ সালে জমি আন্দোলনের সময়েও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপ নির্বাচন। তার আগেই পুলিশের কাছে লিস্ট এসেছে। সেই সূত্র ধরেই পুলিশ নন্দীগ্রামের তৃণমূল তাবড় নেতাদের খোঁজখবর শুরু করেছে।

এদিন সুফিয়ানের বাড়িতে পৌছলে তাঁর জামাই জানান, তাঁর শ্বশুর বাড়িতে নেই। প্রসঙ্গত, সিপিএম দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হয় শেখ সুফিয়ানের। এরপরেই মমতার তৃনমূল দলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। ২০২১-এ তিনি ছিলেন মমতার নির্বাচনী এজেন্ট। কিন্তু এ বছর নির্বাচনে তৃণমূলের হারের পরেই সুর বদলান তিনি। নন্দীগ্রামে তৃণমূল শেষ হয়ে গিয়েছেন বলেও দাবি করেন৷ তাঁর মেয়েরাও জানিয়েছেন, বাবার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হওয়ার পর থেকেই তিনি ঘরছাড়া। শুভেন্দু অধিকারীর কাছেও এই মামলাগুলি নিষ্পত্তির দাবি জানিয়েছিলেন তাঁরা। আশ্বাস দিয়েছিলেন, বাবা ফিরলে আর রাজনীতি করতে দেবেন না। এদিন শেখ সুফিয়ানের পরে নন্দীগ্রামে তৃণমূলের আরও এক দাপুটে নেতা শেখ শাহাবুদ্দিনের বাড়িতে পৌঁছয় পুলিশ। একাধিক মামলায় তিনিও অভিযুক্ত। তাঁকেও বাড়িতে পাওয়া যায়নি। 

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে