রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী, শনাক্তের হারও বাড়ল

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশে

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনেই অস্বস্তির সংবাদ। রাজ্যে করোনারভাইরাসের দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে এক ধাক্কায় অনেকটাই বাড়ল সংক্রমণ হার অর্থাৎ পজিটিভিটি রেট। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশ। তবে কিছুটা স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যু। ফের মারণ ভাইরাসে মৃত্যুহীন দিন কাটাল বাংলা।

১৯ দিন বাদে শনিবার রাজ্যে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছিল। একজনের মৃত্যু হলেও অশনিসঙ্কেত দেখছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মারণ ভাইরাস ফের নতুন করে তাণ্ডব চালাতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেছিলেন তাঁরা। রবিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন কিছুটা হলেও উদ্বেগ বাড়াল।
স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন আনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ হাজার ৯০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪৯ লক্ষ ৯৪ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৬ শতাংশ। নতুন করে আরও ৪১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৮ হাজার ১২ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ২০১ জনেই দাঁড়িয়ে।’
অস্বস্তি বাড়াচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৩২ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯৬ হাজার ৫৫৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৪ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ায় রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৫৫ জন।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১