চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে সামান্য বাড়ল করোনার সংক্রমণ, উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছুঁল

নিজস্ব প্রতিনিধি: ওমিক্রন কাঁটার মাঝেও খানিকটা স্বস্তিই দিচ্ছে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের রেখচিত্র। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪০ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১২ জন। কলকাতার পরে রাজ্যের দ্বিতীয় জেলা হিসেবে উত্তর ২৪ পরগনায় প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা পাঁচ হাজারের গণ্ডি ছুঁয়েছে। তবে স্বস্তি দিচ্ছে দৈনিক শনাক্তের হার। শেষ ২৪ ঘন্টায় শনাক্তের হার .৫ শতাংশ কমে এক দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে।

মঙ্গলবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৩২ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৪৪০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ২৭ হাজার ৯৩০ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৩৪ শতাংশ। করোনার ছোবলে মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। আগের দিন মারা গিয়েছিলেন সাতজন। আর শেষ ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১২ জন। এ নিয়ে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৬৮৮ জন।’

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষেই রয়েছে কলকাতা। মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। আর প্রাণ হারিয়েছেন তিনজন। উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৮ জন। আর মৃত্যু হয়েছে তিনজনের। এ নিয়ে বাংলাদেশ লাগোয়া জেলাটিতে করোনার মৃত্যুমিছিল পাঁচ হাজারের গণ্ডি ছুঁল।’

দৈনিক সুস্থতার হারেও স্বস্তি মিলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৪৫১ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ৭৯১ জনে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ২৩টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে সাত হাজার ৪৫১ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ