সুখবর, ফের করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলা

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোর উ‍ৎসবের আগেই স্বস্তির খবর। দীর্ঘদিন বাদে ফের করোনায় মৃত্যুশূন্য দিন পার করল বাংলা। গত ২৪ ঘন্টায় রাজ্যে মারণ ভাইরাসের ছোবলে কেউ প্রাণ হারাননি। পাশাপাশি দৈনিক সংক্রমণও স্বস্তি দিয়ে আগের দিনের চেয়ে নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৯ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে এক দশমিক ৫২ শতাংশে।

উ‍ৎসবের বাংলায় গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ স্বস্তি দিয়ে চলছিল। শনিবারও তার ব্যতিক্রম হল না। এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনার দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ হাজার ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫২ শতাংশে। নতুন করে আরও ৯৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ১৭ হাজার ৬২৬ জনে। নতুন করে কারও প্রাণহানি ঘটেনি। ফলে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫২৭ জনই রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার যেমন স্বস্তি দিয়েছে তেমনই স্বস্তি দিয়েছে দৈনিক সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১৭ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৯৪ হাজার ৬৯৯ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯২ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে এক হাজার ৪০০ জনে।’

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯