রাজ্যে স্বস্তি দিচ্ছে করোনা সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ জন

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্যে ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গি (Dengue) সংক্রমণ। চিন্তায় রাতের ঘুম উবেছে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের। ভয়াবহ ডেঙ্গি (Dengue) সংক্রমণের মধ্যে অনেকটাই স্বস্তি দিচ্ছে করোনা (Coronavirus) সংক্রমণ চিত্র। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত (Daily Positive Case) হয়েছেন ২৪ জন। নতুন করে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়েননি। শনাক্তের হার (Positivity Rate) অবশ্য আগের দিনের তুলনায় সামান্য বেড়ে হয়েছে শূন্য দশমিক ৪৩ শতাংশে।

মঙ্গলবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৩ শতাংশে। যার ফলে নতুন করে আরও ২৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ২১ লাখ ১৮ হাজার ২৫০ জন। নতুন করে কোনও প্রাণহানি না ঘটায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫৩০ জনই রয়েছে।’

করোনার অ্যাকটিভ কেস সংখ্যাও স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৪৪ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ২০ লাখ ৯৬ হাজার ৩৫৭ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৭ শতাংশে রয়েছে। আগের দিনের তুলনায় অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৬৩ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন মাত্র ১২ জন।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর