রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ২,৬৫৯ জন, প্রাণ ঝরল ৫ জনের

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। মহানগরীতে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। রাজ্যে ফের করোনার সংক্রমণ (Coronavirus Infection) উর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় দেনিক সংক্রমণ (Daily Case) ফের আড়াই হাজারের গণ্ডি ছাড়িয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। তার চেয়েও উদ্বেগের হল, একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ (Covid Death) হারিয়েছেন পাঁচজন। দীর্ঘদিন বাদে রাজ্যে মারণ ভাইরাসের ছোবলে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটল। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (Kolkata)। মহানগরীতে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪৩ জন। আর উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) ৫৭৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে নতুন করে ১৪ হাজার ৪০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৬ শতাংশে। নতুন করে ২ হাজার ৬৫৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৫৬ হাজার ২৮৫ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও পাঁচজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২৫১ জন।’

অ্যাকটিভ কেসের সংখ্যা লাগাতার বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৮৩ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৯ হাজার ১৫৪ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে হয়েছে ৯৭ দশমিক ৭১ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ১,৬০০-র বেশী। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৮০ জনে।’

 

 

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর