হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব

Share:

নিজস্ব প্রতিনিধি:  একসময় কারখানার চাকার শব্দে মুখর থাকত হুগলির উত্তরপাড়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি। কমেছে শিল্পের গতি। তবে এবার  সেই হিন্দমোটরেই ফের শিল্পের সম্ভাবনা দেখা দিয়েছে। দীর্ঘদিনের বন্ধ কারখানা, শ্রমিকদের কর্মহীনতা আর এলাকার ব্যবসা-বাণিজ্যে মন্দার পর নতুন করে আশার আলো দেখা দিয়েছে। হিন্দুস্তান মোটরসের পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা গড়ার প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। প্রস্তাব বাস্তবায়িত হলে শিল্পের পাশাপাশি কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। রাজ্যে পালাবদল হওয়ার পর শিল্পের পরিবেশ তৈরি হয়েছে দাবি করছেন শাসক দলের নেতা থেকে সরকারের মন্ত্রীরা। রাজ্য বিজেপির ফেসবুক পেজ থেকে গতকালই সে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।   

উত্তরপাড়া ও কোন্নগরের মাঝখানে প্রায় ৭০০ একর জমির উপর তৈরি হয়েছিল দেশের অন্যতম ঐতিহাসিক গাড়ি কারখানা হিন্দুস্তান মোটরস। এই কারখানাকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল হিন্দমোটর রেলস্টেশন। একসময় কয়েক হাজার শ্রমিক কাজ করতেন এই কারখানায়। আর হিন্দুস্তান মোটরসের তৈরি অ্যাম্বাসাডর গাড়ি শুধু দেশেই নয়, বিদেশেও পরিচিতি পেয়েছিল। প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে নেতা-মন্ত্রী, একসময় বহু গুরুত্বপূর্ণ ব্যক্তির পছন্দের গাড়ি ছিল অ্যাম্বাসাডর। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে গাড়ির বাজার। প্রতিযোগিতার বাজারে তাল মেলাতে অ্যাম্বাসাডরের প্রয়োজনীয় আধুনিকীকরণ না হওয়ায় ধীরে ধীরে পিছিয়ে পড়ে গাড়িটি। শেষ পর্যন্ত দীর্ঘ টানাপড়েনের পর ২০১৪ সালে বন্ধ হয়ে যায় হিন্দুস্তান মোটরসের কারখানা। কারখানার ঝাঁপ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বহু শ্রমিক কর্মহীন হন। পাশাপাশি হিন্দমোটরকে ঘিরে গড়ে ওঠা স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও পড়ে তার প্রভাব। এরপর কারখানার বিশাল জমির একটা অংশ অন্য প্রকল্পের জন্য ব্যবহার করা হয়। প্রায় ৩০০ একর জমি আবাসন প্রকল্পের জন্য একটি সংস্থাকে দেওয়া হয়েছে। আরও ৪০ একর জমি দেওয়া হয়েছে টিটাগর ওয়াগন কারখানাকে। বাকি জমিতেই এবার বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা গড়ার প্রস্তাব দিয়েছে হিন্দুস্তান মোটরস।

আরও পড়ুন: পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

রাজ্য বিজেপির ফেসবুক পেজে সম্প্রতি এই প্রস্তাবের বিষয়টি তুলে ধরার ফলে হিন্দমোটরকে ঘিরে ফের শিল্পের সম্ভাবনা সামনে এসেছে। সিঙ্গুরে শিল্প প্রকল্প নিয়ে বিতর্ক, ডানলপ ও হিন্দুস্তান মোটরসের মতো বড় কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং জুটশিল্পের টালমাটাল পরিস্থিতির মাঝে হিন্দমোটরে নতুন বৈদ্যুতিক গাড়ি কারখানার প্রস্তাব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে প্রস্তাবটি বাস্তবে কতটা এগোয়, বিনিয়োগের পরিমাণ কত হয় এবং কত কর্মসংস্থান তৈরি হয় তা নির্ভর করবে পরবর্তী পদক্ষেপের উপর।

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংঘতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

বাল্যবিবাহ রুখতে বিশেষ উদ্যোগ রাজ্যের, ২ অক্টোবর বসছে ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ সভা

ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পলাতক দুষ্কৃতীরা

পুজোর মুখে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো