শনিবার থেকে বাংলায় প্রবল ঝড় বৃষ্টি, জারি ‘কমলা সতর্কতা’

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বর্ষার আগাম ইঙ্গিত মিলেছে। গত সপ্তাহ থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দাপট দেখাচ্ছে কালবৈশাখী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষভাগে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে শনিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই দিন ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। কলকাতায় এদিন ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এদিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: সিসিটিভি সুপারভাইজারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করল কমিশন

শুক্রবার থেকে আবহাওয়ার আরও পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বেশি প্রভাব পড়বে। শনিবার পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। হুগলি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত থাকলেও, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবারও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মেদিনীপুর অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বজায় থাকবে, সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এই লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রাও সামান্য কমেছে, প্রায় ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত পতন লক্ষ্য করা গিয়েছে।

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের