সিসিটিভি সুপারভাইজারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল-রাজ্যের প্রতিটি বুথে শতভাগ সিসিটিভি নজরদারি ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা।

এই লক্ষ্যে ক্যামেরা বসানো, ভিডিও রেকর্ডিং, সংরক্ষণ এবং নজরদারি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা (এসওপি) জারি করেছে কমিশন। ক্যামেরা সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে যাঁদের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হবে, তাঁদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করার আগে কঠোর যাচাই-বাছাই করা হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনও রাজনৈতিক যোগসূত্র বা পক্ষপাতিত্ব রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি তাঁদের চরিত্র ও ভাবমূর্তি যাচাই করতে পুলিশ ভেরিফিকেশনও বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: অভিমান সরিয়ে দেবাংশুর পাশে থাকার আশ্বাস অসিত মজুমদারের

জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিকরা এই পুরো প্রক্রিয়া তদারকি করবেন। প্রতি ১০টি বুথের জন্য একজন সুপারভাইজার নিয়োগ করা হবে, যিনি ক্যামেরা লাগানো থেকে শুরু করে তা খোলা পর্যন্ত সমস্ত দায়িত্ব পালন করবেন। কমিশন আরও জানিয়েছে, প্রতিটি বুথের ভিতরে ও বাইরে সিসিটিভি বসানো হবে। স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত ক্যামেরাও লাগানো হতে পারে। ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কি না, তা নজরে রাখতে প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে বিশেষ পর্যবেক্ষণ দল গঠন করা হবে।  

ভোটের দু’দিন আগে সমস্ত ক্যামেরার কার্যকারিতা পরীক্ষা করা হবে। ভোটের আগের দিন জেলা নির্বাচনী আধিকারিক কন্ট্রোল রুম থেকে লাইভ রেকর্ডিং পর্যবেক্ষণ করবেন। একটানা এক ঘণ্টা নিরবচ্ছিন্ন রেকর্ডিং হলে সেটিকে সফল পরীক্ষা হিসেবে গণ্য করা হবে। ভোট চলাকালীন সমস্ত ভিডিও ফুটেজ সংরক্ষণ করে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হবে। পাশাপাশি জেলা ও রাজ্য স্তরে কন্ট্রোল রুম থেকে ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর কড়া নজরদারি চালানো হবে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই