শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যজুড়ে পূর্বাভাস জারি রাখল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় মাঝারি গতির ঝোড়ো হাওয়াও বইতে পারে। সকাল সাড়ে ১০টা নাগাদ ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

দুপুর ১ টা থেকে দেড়টার মধ্যে আরও এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। তবে বিকেলের পর থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে যাবে। রাতের দিকে আকাশ মেঘলা থাকলেও তুমুল বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব খুব বেশি না থাকলেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে দমকা হাওয়াও বইতে পারে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

আজ শুক্রবার (৩১ জুলাই) থেকে উত্তরবঙ্গের আবহাওয়া আরও খারাপ হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদী-নালার জলস্তর বৃদ্ধি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

১২,০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus-এর শক্তিশালী প্রসেসরযুক্ত 5G স্মার্টফোন

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী