উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোথাও টানা হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজেছে সকাল। আর এমন আবহাওয়া আজ সারাদিনই চলতে পারে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের বাকি সময়েও এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বজায় থাকবে বর্ষার অনুকূল পরিবেশ।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝেমধ্যেই বৃষ্টি নামতে পারে এবং কিছু এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। ফলে বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই ভালো। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই বৃষ্টির প্রভাব রয়েছে। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।

আরও পড়ুন: বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় রাস্তার অবস্থা খারাপ। একাধিক নদীর জলস্তরও বেড়েছে। এর মধ্যে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ভূমিধস, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া এবং যাতায়াতে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা আরও বেড়েছে।

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

শুভ উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

টালিগঞ্জ স্টেশনে সিগন্যালিং সমস্যা, সকাল থেকেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি