রান্নার গ্যাসের বায়োমেট্রিক করতে গিয়ে হয়রানির শিকার গ্রাহকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: গ্যাসের বায়োমেট্রিক করতে গিয়ে হয়রানি শিকার গ্রাহকেরা। দিতে হচ্ছে টাকা। অভিযোগ গ্রাহকদের। আপনার প্রয়োজন হোক বা না হোক বায়োমেট্রিক করতে গেলেই নিতে হবে নতুন গ্যাস পাইপ (Gas Pipe)থেকে শুরু করে অন্যান্য সামগ্রী । দিতে হবে চার্জ। টাকা না দিলে গ্যাসের বায়োমেট্রিক করাতে নাজেহাল করা হচ্ছে গ্রাহকদের। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনার ইন্ডেন গ্যাস ডিলারগুলির বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন গ্রাহকেরা।

যদিও জানা যায়, এই ধরনের কোন নির্দেশিকা নেই। তারপরেও নেওয়া হচ্ছে টাকা। ক্ষোভ ফুঁসছেন গ্রাহকেরা।বায়োমেট্রিক করানোর জন্য প্রতিদিন প্রতিটি গ্যাস ডিলারদের(Gas Delar) অফিসের সামনে দীর্ঘ লাইন পরছে। নির্দেশিকায় বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে গ্যাস ডেলিভারি বয়রা সঙ্গে থাকা মেশিন নিয়ে গ্রাহকের বায়োমেট্রিক করাবে। কিন্তু সেই নির্দেশ বিশ বাঁও জলে।

গ্রাহকরা বায়োমেট্রিক করাতে গিয়ে নানাভাবে হেনস্তা হচ্ছে এই ডিলারদের কাছে। কোথাও কোথাও আবার আধার কার্ডের জেরক্স(Xerox) কপি জমা নেওয়া হচ্ছে। সবমিলিয়ে প্রতিদিন বায়োমেট্রিকের অছিলায় গ্যাস গ্রাহকদের চরম নাজেহাল হতে হচ্ছে। একেকজন গ্যাস ডিলার নতুন নতুন নিয়ম তৈরি করে বায়োমেট্রিক করানোর অছিলায় গ্রাহকদের হেনস্তা করছে বলে অভিযোগ।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু