প্রেমিককে মারধর করে প্রেমিকাকে অপহরণ, উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মেদিনীপুর শহরের উপকন্ঠে ফুলপাহাড়ি এলাকা থেকে ‘নিখোঁজ’ তরুণীকে উদ্ধার করল পুলিশ।পুলিশ সূত্রে খবর, প্রেমিককে বেধড়ক লাঠিপেটা করে প্রেমিকাকে নিয়ে যায় দুষ্কৃতীরা। ফুলপাহাড়ির আমড়াতলা ড্যাম্পের(Amratala Dam) ঘটনা। দুই ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও মেয়েটির খোঁজ পাওয়া যায় না। জোরকদমে তদন্ত শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

শুক্রবার বিকেল নাগাদ মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর এক হাউস স্টাফ তাঁর এক বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মেদিনীপুরের উপকন্ঠে ফুলপাহাড়ির ড্যাম সংলগ্ন এলাকায়। দুইজন দুষ্কৃতী সন্ধ্যার মুখে হঠাৎই ওই চিকিৎসককে বেধড়ক মারধর করে, তাঁর বান্ধবীর মুখে গামছা বেঁধে, বাইকে তুলে চম্পট দেয়। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া হাড় হিম করা এই ঘটনায় শহর জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায় ।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নেতৃত্বে গুড়গুড়িপাল থানার পুলিশ নিখোঁজ ওই তরুনীর খোঁজে জেলা জুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে।

কয়েক ঘন্টার পুলিশি চেষ্টায় সুস্থ স্বাভাবিক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করা হয় বলে জানা গেছে। যে দুষ্কৃতীরা ওই তরুণীকে অপহরণ করেছিল তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কেন এই ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করছে পুলিশ। আহত ওই চিকিৎসক প্রেমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর