আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুজরাটে পথ দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৫ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিহতদের মধ্যে ২জন মহিলা

নিজস্ব প্রতিনিধি,সুরেন্দ্রনগর: গুজরাটে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এ রাজ্যের পাঁচজনের। মৃতদের মধ্যে দুজন মহিলা। রবিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে গুজরাটে। এই দুর্ঘটনায় আরো পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। মহাকুম্ভে যাওয়ার পথে ধানবাদের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এর আগে ছয়জনের। মৃতদের মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গুজরাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিমবঙ্গের ৫ পর্যটকের । গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় চূড়া থানায় এলাকার অন্তর্গত লিম্বডি তালুকের নাভি মোরওয়াড় গ্রামের কাছে জাতীয় সড়কের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পর্যটকরা একটি টেম্পু ট্রাভেলার গাড়িতে করে যাচ্ছিলেন। ওই গাড়ির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের পিছনে ধাক্কা লাগে।

তাতেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মৃত্যু হয় পাঁচ পর্যটকের আহত হন আরো ৫ জন। মৃতদের মধ্যে দুজন মহিলা তিনজন পুরুষ। আহতদের স্থানীয় সয়লা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পুলিশ সূত্রে খবর ওই পর্যটকরা দিউ এবং গিরের মতন এলাকা ঘুরে তারা আমেদাবাদে ফিরছিলেন। এরপর তাদের মঙ্গলবার আমেদাবাদ থেকে কলকাতায় ফেরার জন্য বিমানের টিকিট বুকিং ছিল। কিন্তু রবিবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চূড়া থানার পুলিশ অফিসার জে এন গামারা জানিয়েছেন, দুটি গাড়ি আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের এবং আহতদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ডাম্পারের চালককে আটক করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ