ফের পার্থর জামিনের আবেদন খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই আবারও শারীরিক  অসুস্থতা দেখিয়ে জামিনের আর্জি জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, জেলে তাঁর ঠিক মত চিকিৎসা হচ্ছে না । তাই তিনি যে কোন শর্ত পালনেই বাড়ি ফিরতে চান। তাঁর দাবি জেলে নয় বাড়িতেই  হোক তাঁর চিকিৎসা। তবে এবারও আদালত জামিনের আবেদন খারিজ দিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আগামী ১৭ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী গ্রেফতার হয়েছেন, এক বছর হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা পড়েনি। স্বভাবতই প্রশ্ন উঠছে, কবে এই মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করবেন তদন্তকারী সংস্থাগুলি। যদিও সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে জানাতে পারেনি সিবিআই।

বর্তমানে নিয়োগ দুর্নীতি কাণ্ডের মামলায় টানা দেড় বছর ধরে জেলবন্দি পার্থ  চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। তাঁকে গ্রেফতারের পরেই শিক্ষা নিয়োগের দুর্নীতিতে উঠে এসেছে একের পর এক নেতার নাম। তবে পার্থ বহুবার জামিন চাইলেও তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। উল্লেখ্য, কিছুদিন আগেই এই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্ন রায়। প্রসন্ন জামিন পেলেও স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা জামিন পাননি।

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে