পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে 'বন্ধু' বলে মেনে নিলেন অর্পিতা মুখোপাধ্যায়। প্রায় সাড়ে তিন বছর জেল খাটার পর মঙ্গলবার (১১ নভেম্বর) বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘বন্ধু’ বলে মেনে নিলেন অর্পিতা মুখোপাধ্যায়। প্রায় সাড়ে তিন বছর জেল খাটার পর মঙ্গলবার (১১ নভেম্বর) বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সংবাদমাধ্যমে চর্চিত অর্পিতাকে সদর্পে ‘বান্ধবী’ বলে ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি অর্পিতাকে পারিবারিক বান্ধবী হিসেবেও মর্যাদা দেন পার্থ। আর তাতে সায় দেন অর্পিতাও। এবং পার্থ এমনটাও দাবি করেন যে, ‘লোকের ২-৩ টে বিয়ে থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকলে দোষ? বান্ধবী থাকা মানে পরকীয়া নয়।’ পার্থর বান্ধবী হয়ে থাকাটা অর্পিতার কাছেও মর্যাদাপূর্ণ। এমনটা জানিয়েছেন অর্পিতা নিজেই। হ্যাঁ, পার্থ এই প্রথম প্রকাশ্যে তাঁকে বান্ধবী বলে স্বীকার করেছেন শুনে একটি সংবাদমাধ্যমকে অর্পিতা জানিয়েছেন, যদি পার্থ তাঁকে বান্ধবী ভাবেন, তাহলে তিনিও তাঁকে বন্ধুই বলবেন। আর প্রকৃতপক্ষেও পার্থ তাঁর ত বন্ধুই। বান্ধবীতে তো কোনও অসুবিধা নেই। এটা পরকীয়া নয়। বান্ধবী থাকা অন্যায় নয়। তবে বন্ধুর চেয়ে বেশি কিছু শুনতেই, প্রশ্ন এড়িয়ে যান অর্পিতা। তবে জেলফেরত পার্থের সঙ্গে এখনও কথা হয়নি তাঁর। আদৌ কথা বলবেন কি না, সে বিষয়েও নিশ্চিত নন অর্পিতা।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থর সঙ্গে সঙ্গে নাম জড়িয়েছিল ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়রও। এমনকী ২০২২ সালে অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। এরপরেই তাঁকে এবং পার্থকে গ্রেফতার করে ইডি। যদিও জেরার মুখে পার্থ বারবারই জানিয়েছিলেন যে, অর্পিতার বাড়ির টাকা তাঁর নয়। বুধবার সংবাদ মাধ্যমের কাছেও একই দাবি করেছেন পার্থ। জানান, অর্পিতার বাড়িতে টাকা উদ্ধার হয়েছে, অত টাকা তিনি কোথায় পেলেন, তার উত্তর অর্পিতাই দিতে পারবেন। তাঁর বাড়িতে তো টাকা পাওয়া যায়নি। সুতরাং এই বিষয়ে কেন তিনি কথা বলবেন। অন্য দিকে এই প্রসঙ্গে অর্পিতা বলেন, তিনি কখনই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাই এটা এখন বিচারাধীন একটা বিষয়। বিচারের উপর তিনি আস্থা রাখছেন।

এরপর গ্রেফতারি অর্পিতা ক্ষোভ উগরে বলেন, তিনি ২ বছর ৪ মাস জেল খেটেছেন। একটা মেয়েকে সকালে বাড়ি থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হল, তখন তো কেউ কিছু বলল না। তাই এখন তিনি কিছু বলতে চান না। তবে কারো প্রতি তাঁর রাগ বা অভিমান নেই। সত্যটা সময়ই বলবে। এরপর বন্ধু পার্থর রাজনীতিতে ফেরা নিয়ে অর্পিতা বলেন, এটা পার্থ দার নিজস্ব সিদ্ধান্ত। তিনি পার্থর রাজনীতি দেখে বন্ধুত্ব করেন নি। ২১ জুলাইয়ের মঞ্চেও কোনওদিন পা রাখেন নি তিনি। তবে চলচ্চিত্র উৎসবের মঞ্চে পার্থদার সঙ্গে তিনি একমাত্র বান্ধবী হয়েই ঘুরেছেন। এরমধ্যে কোনও রাজনৈতিক যোগসূত্র নেই। তাঁর মতে, রাজনৈতিক লোকজনকে চেনা মানেই রাজনীতির লোক হয়ে যাওয়া নয়। তবে তিনি মনে করেন, জেলমুক্তির পর পার্থকে মানুষের কাছে অনেক কিছু প্রমাণ করতে হবে। মানুষের সম্মুখীন হতে হবে তাঁকে একাই। এরপর পার্থর সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে অর্পিতা বলেন, তাদের বয়সের পার্থক্য রয়েছে। কিন্তু পার্থর সঙ্গে তাঁকে জড়িয়ে যে ভাবে তাঁকে কালিমালিপ্ত করা হয়েছে, তা দুঃখের। তবে উনি যা সিদ্ধান্ত নেবেন তিনি পাশে থাকবেন। পার্থর অসুস্থতাতেও তিনি তাঁর পাশে থাকবেন। তবে পার্থর
বান্ধবীর থেকেও তিনি একজন অভিনেত্রী। ৩০ থেকে ৩৫টি ওড়িয়া ছবিতে তিনি কাজ করেছেন। অন্যদিকে পার্থ বলেন, তাঁর স্ত্রী প্রয়াত। তার পরেও কোনও মহিলা যদি তাঁর সঙ্গে পারিবারিক বন্ধুত্ব করতে চান, সে ক্ষেত্রে তিনি আপত্তি করতে পারেন না। দিনের পর দিন অর্পিতাকে অসম্মান করা হয়েছে, তা অন্যায়। দলের অন্য নেতারা যদি দুটো বৌ রাখতে পারেন, তাহলে তাঁরও একটা বান্ধবী থাকতেই পারে। এদিকে জেলমুক্তির পরেই রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন পার্থ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানতে চেয়েছেন, কেন তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের