সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি : সরস্বতী পুজোর সকাল মানে শীতের আমেজ। কনকনানি শীত না হলেও, হালকা ঠান্ডা অনুভূত হয় বাংলায়। এইবারেও কি সরস্বতী পুজোর দিন শীত টের পাবে বঙ্গবাসী? বিগত কয়েকদিন ধরে পারদ উর্দ্ধমুখী। তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বুধবার স্বাভাবিকে ওপরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। সরস্বতী পুজোতে কেমন থাকবে আবহাওয়া, সেটাই প্রশ্ন ছিল? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দিয়েছে কেমন থাকবে আবহাওয়া। 

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সরস্বতী পুজোয় মনোরম আবহাওয়া বজায় থাকবে। শীতের কনকনানি টের পাওয়া না গেলেও, হালকা শীত অনুভূত হবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির কাছে থাকবে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা থাকবে ১২-১৩ ডিগ্রির কাছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত এখন বিদায়ের পথে। ডিসেম্বর শীতের কনকনানি টের পেয়েছে বঙ্গবাসী। এখন তার দেখাই নেই। রাজ্যজুড়ে হাওয়া বদল। সকালে ও রাতের দিকে ঠাণ্ডা একটু অনুভূত হলেও বেলা বাড়লেই অস্বস্তি হচ্ছে। আগামী ৭ দিন এমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। 

বৃহস্তিবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। এদিন কলকাতার তাপমাত্রা ১৫.৭। স্বাভাবিক তাপামাত্রা ১-২ ডিগ্রি বেশি। সরস্বতী পুজোর দিন তাপমাত্রা একটু কমলেও খুব বড় পরিবর্তন নেই। তারপরে তাপমাত্রা আরও একটু কমতে পারে। রবিবার তাপমাত্রা বাড়বে। এমনভাবেই তাপমাত্রার ওঠানামা চলবে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগামী ৪-৫ দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাতে। 

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

বর্ষার সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন মুচমুচে সুজির পকোড়া, জানুন কীভাবে বানাবেন

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক