দিদি যখন লন্ডন গিয়েছেন, তখন ভাল খবর নিয়েই ফিরবেন: আশাবাদী রচনা

যাই হোক, একাধিক কাজ নিয়ে তিনি লন্ডনে উড়ে গিয়েছেন। সুতরাং সাঙ্ঘাতিক ভাল খবর নিয়েই তিনি দেশে ফিরবেন সেটাই মনে করেন শাসক দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার (২৩ মার্চ) রাতের বিমানে চড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ সকালে কণকণে ঠান্ডায় হিথরো বিমানবন্দরে নেমেছেন মুখ্যমন্ত্রী। মমতার লন্ডন সফরে সঙ্গী হয়েছেন অনেকেই। যাই হোক, একাধিক কাজ নিয়ে তিনি লন্ডনে উড়ে গিয়েছেন। সুতরাং সাঙ্ঘাতিক ভাল খবর নিয়েই তিনি দেশে ফিরবেন সেটাই মনে করেন শাসক দল। আশাবাদী রচনা বন্দ্যোপাধ্যায়ও। ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর, পাশাপাশি বানিজ্য সম্মেলনও অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর লন্ডন সফর ঘিরে খুবই উচ্ছ্বসিত হুগলির সাংসদ রচনা বন্দোপাধ্যায়ও।

চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে হুগলির সাংসদ হয়েছেন রচনা বন্দোপাধ্যায়। হুগলির মানুষের কাছেও খুব আপন হয়ে উঠেছেন তিনি। যাই হোক, বরাবরই অভিনেত্রী তথা হুগলির সাংসদ বলে আসছেন, মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই বাংলার মানুষের কাছাকাছি হয়ে উঠছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়ে উত্তেজিত রচনা ‘ফিঙ্গার ক্রস’ করে সাংবাদিকদের বলেন, ‘দিদি যেখানে থাকেন সব ভাল হয়। পজেটিভ হয় সব কিছু। আমরা সব পজেটিভ বিশ্বাস করি। আর দিদি যখন লন্ডনে গিয়েছেন সাংঘাতিক কিছু একটা খবর আসবেই।’ অর্থাৎ মমতার লন্ডন সফর নিয়ে খুব আশাবাদী রচনা বন্দ্যোপাধ্যায়। উচ্ছ্বাস দেখা গেল তাঁর চোখে-মুখে। উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য সম্মেলন, ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও ভাষণ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গতকাল লন্ডন যাওয়ার আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন, ‘আপনারা সকলেই শান্তিতে ভাল থাকুন। আমরা জাস্ট চার-পাঁচ দিন থাকবো। তবে যোগাযোগ থাকবে।’ শুক্রবার সকাল ৯ টায় লন্ডনে উড়ে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু লন্ডনের হিথরো এয়ারপোর্টে আগুন লেগে যাওয়ায় শনিবার বিকেলে বিমান ধরে লন্ডন উড়ে গিয়েছেন।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের