ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

Share:

 নিজস্ব প্রতিনিধি : প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? ছাব্বিশের নির্বাচনে কে বসবে বাংলার মসনদে। গণনা টেবিলে এখন জোর টক্কর। একজন এগোচ্ছে, তো পরক্ষণে পিছোচ্ছে। এই সকল জায়গাতে কোন স্থানে রয়েছে খেলোয়াড় প্রার্থীরা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ম্যাজিক ফিগার ছুঁয়ে হু হু করে এগোচ্ছে গেরুয়া শিবির। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের খেলোয়াড়রা প্রার্থীরা অনেকটাই পিছিয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির অশোক দিন্দা এবং আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডলও এগিয়ে রয়েছেন।  

জানা গিয়েছে, ষষ্ঠ দফার গণনার পর তুফানগঞ্জের তৃণমূল প্রার্থী শিবশঙ্কর পাল প্রায় ১১ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন। এখানে গতবার বিধায়ক ছিলেন বিজেপি’র মালতী রাভা রায়। নবম দফার গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৫৯১৯৯। সেখানে বাংলার প্রাক্তন পেসার শিবশঙ্কর পালের প্রাপ্ত ভোট সংখ্যা ৪৫০০৬। তবে বাংলার আরেক প্রাক্তন পেসার অশোক দিন্দা ফের ময়নার বিধায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। ঝড়ের গতিতে না হলেও নবম দফার গণনার পর তিনি ৬৬০৪১ ভোটে পেয়েছে। দিন্দা এগিয়ে রয়েছেন ৬৫২৩ ভোটে।

তৃণমূলের তারকা খেলোয়াড় প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন ফুটবলার বিদেশ বোস ও অ্যাথলিট স্বপ্না বর্মন। দুজনেই পিছিয়ে রয়েছেন। সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বোস ৫ রাউন্ডের পরে পিছিয়ে রয়েছেন ১৪৭৯৩ ভোটে। এখানে এগিয়ে রয়েছেন বিজেপি’র স্বরাজ ঘোষ। অ্যাথলিট স্বপ্না বর্মনও অনেকটা পিছিয়ে রয়েছেন। ৯ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী দীনেশ সরকার এগিয়ে রয়েছেন ১৩৬৭১ ভোটে। সেখানে পিছিয়ে রয়েছেন অ্যাথলেট স্বপ্না বর্মন। বিপাকে রয়েছে স্বপ্না। অন্যদিকে চতুর্থ দফার গণনা শেষে মিনাখাঁয় আইএসএফ প্রার্থী ফুটবল রেফারি প্রতীক মণ্ডল পেয়েছেন ২৯৯৫১ ভোট। ‘শেষ বাঁশি’ বাজা পর্যন্ত কে জিতবে, কে বা পিছিয়ে থাকবে সেটাই এখন দেখার।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?