৩১ জানুয়ারি শেষ রাজীব কুমারের মেয়াদ, পরবর্তী ডিজি কে?

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কয়েকদিন পরেই মেয়াদ শেষ হতে চলেছে ডিজিপি রাজীব কুমারের (Rajeev Kumar)। তারপরে নতুন ডিজিপি (DGP) কে হবেন তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। আগামী ৩১ জানুয়ারি শেষ রাজীব কুমারের মেয়াদ। নতুন ডিজি নিয়োগ করা নিয়ে জটিলতাও সৃষ্টি হয়েছে।

রাজীব কুমারের (Rajeev Kumar) মেয়াদ শেষের পরে রাজ্যকে নতুন ডিজি নিয়োগ করতে হবে। সেই বিষয়ে একটি তালিকা পাঠানো হয়েছে ইউপিএসসি-র (UPSC) কাছে। কিন্তু সেই তালিকা ফেরৎ পাঠিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে বলল ইউপিএসসি (UPSC)। রাজ্য পুলিশে ডিজিপি নিয়োগ করার জন্য এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং (ECM) করার কথা বলেছিল রাজ্য। কিন্তু রাজ্যের সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঠিক নির্দেশের জন্য সুপ্রিমকোর্টে যাওয়ার কথা বলা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালিন ডিজি মনোজ মালব্যের (DG Manoj Malavya) মেয়াদ শেষের পরে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রাজীব কুমার (Rajeev Kumar)। এতদিন তিনি কাজ করছিলেন।

প্রস্তাব পাঠানো প্রসঙ্গে বলা হয়েছে, মনোজ মালব্যের (DG Manoj Malavya) মেয়াদ শেষের পরে দ্রুত প্রস্তাব পাঠাতে হত। হিসেব মতো সর্বোচ্চ ২০২৩-এর মধ্যে প্রস্তাব পাঠানো উচিত ছিল। কিন্তু সেই প্রস্তাব গিয়েছে ২০২৫-এর জুলাই মাসে। দেড় বছরেরও বেশি দেরিতে প্রস্তাব গিয়েছে। কেন এত দেরিতে প্রস্তাব তাই নিয়ে প্রশ্ন উঠেছে। দেরিতে প্রস্তাব পাঠানো কেন হয়েছে, প্রশ্ন তুলে তালিকা ফেরৎ পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Panth) চিঠি দিয়ে প্যানেলের নাম ফেরতের যুক্তি দিয়েছে ইউপিএসসি (UPSC)।

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর