অফসাইডে গোল বাতিল কেন? মগড়ার মাঠে রেফারিকে বেধড়ক মারধরের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: অফসাইডে গোল বাতিল হতেই ফুটবলারদের হাতে বেধরড় মার খেলেন রেফারি। ছাড় পেলেন না সহকারি মহিলা রেফারিও। ঘটনাটি ঘটেছে মগরার নতুন গ্রাম সন্তান সঙ্ঘের মাঠে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, আইএফএ স্টেট ইউথ লিগ অনূর্ধ্ব ১৭ ফুটবল খেলা চলছিল মগড়ার নতুন গ্রাম সন্তান সংঘের মাঠে। খেলা ছিল ভবানীপুর ক্লাব বনাম হুগলি সিটি ক্লাবের মধ্যে। খেলা প্রায় শেষ লগ্নে ২-০ গোলে এগিয়ে ছিলো ভবানীপুর ক্লাব। সিটি ক্লাব একটি গোল করে। সহকারী রেফারি অফসাইডের জন্য ফ্ল্যাগ তোলেন। রেফারি বাঁশি বাজাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সিটি ক্লাবের ফুটবলাররা। কেন গোল বাতিল বলেই চড়াও হয় তারা। রেফারিকে তাড়া করে মারধর শুরু করে তারা। একজন মহিলা সহকারি রেফারিকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন-‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার

মারধরে অসুস্থ হয়ে পড়েন ওই রেফারি। গুরুতর জখম হয়ে মাঠেই শুয়ে পরেন তিনি। মাঠে উপস্থিত আইএফএ র ফিজিও গিয়ে তার বুকে পাম্প করে সুস্থ করেন। আইএফএ কর্মকর্তা অনির্বান দত্ত ঘটনা জানতে পেরে মগড়া থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে মাঠের অব্যবস্থা নিয়েও অভিযোগ তোলা হয়। আইএফএর লীগ খেলা হচ্ছে কিন্তু মাঠে পানীয় জলের ব্যবস্থা ড্রেসিংরুম কিছুই নেই। খেলোয়ারদের কোচ স্টাফদের মাঠের পাশে গাছ তলায় বসতে দেওয়া হয়। অথচ এই সব খেলা থেকেই ভবিষ্যতের ফুটবলার উঠে আসার সম্ভাবনা থাকে। 

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…