এর আগে দু’বার, আবারও প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েও স্বামীর কাছে ফিরতে চাইলেন স্ত্রী

বারবার গৃহবধূ ফিরে এসেছেন স্বামীর কাছেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগেও সংসার ফেলে পালিয়ে ছিলেন গৃহবধূ। দু’বার বাড়ি ছেড়ে চলে গেলেও বেশ কিছুদিন পরে ফিরে এসেছিলেন স্বামীর কাছে। সব ভুলে স্বামী- স্ত্রী আবার শুরু করেছিলেন সংসার। তারপরে তৃতীয়বারও ছোট্ট সন্তান-স্বামী-সংসার ছেড়ে চলে গিয়েছিলেন গৃহবধূ। তিনবারই তিনি পুরনো সংসার ছেড়েছিলেন নতুন সংসারের স্বপ্নে। কিন্তু ৩ প্রেমিকের কেউই তাঁর মন ধরে রাখতে পারেননি। বারবার গৃহবধূ ফিরে এসেছেন স্বামীর কাছেই। ঘটনা পাঁশকুড়ার।

বয়স আনুমানিক ৩০। গৃহবধূ নিখোঁজ হয়েছিলেন সম্প্রতি। ওই গৃহবধূর মা নিখোঁজ অভিযোগ দায়ের করেন পাঁশকুড়া থানায়।

সেই তদন্তে নেমে পাঁশকুড়া থানার পুলিশ জানতে পারে গৃহবধূ হারিয়ে যাননি আদৌ, স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। অন্য পুরুষের প্রেমে মজেছেন তিনি।  পুলিশকে খুঁজতে হয়নি। গৃহবধূ নিজেই তৃতীয়বারেও ফিরতে চেয়েছেন। ফিরে আসতে চেয়েছেন স্বামীর কাছে।

কেন এমন? জানা গিয়েছে, গৃহবধূর স্বামী কাজের জন্য বেশিরভাগ সময় থাকতেন বাড়ির বাইরে। এই কারণেই সংসারে মন বসত না স্ত্রীর। তৃতীয়বারেও একাকীত্ব বোধ থেকে স্ত্রী আসক্ত হয়ে পড়েন সোশ্যাল মিডিয়ায়। সেই প্ল্যাটফর্মে আলাপ হয় ভিন রাজ্যে কর্মরত এক যুবকের সঙ্গে। তারপর গড়ে ওঠে নতুন সম্পর্ক (AFFAIR)। ওই যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন গৃহবধূ। তবে কিছুদিন পরে তিনি আবারও ফিরে আসতে চেয়েছেন স্বামীর কাছে।

তবে আগের দু’বার স্বামী গিয়েছিলেন স্ত্রীকে ফিরিয়ে আনতে। জানা গিয়েছে, এবারে ফিরতে চেয়ে স্বামীকে স্ত্রী ফোন করলেও স্বামী তাঁকে আর ঘরে ফিরিয়ে নিতে রাজি হননি। বারবার স্ত্রীর একই ‘ভুল’ মানতে পারছেন না স্বামী।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক