শীতের দাপট অব্যাহত, সপ্তাহান্তে পারদ পতনের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে জারি রয়েছে শীতের আমেজ। সকাল থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জারি রয়েছে ঠাণ্ডা। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। রাজ্যে নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের স্পেল বজায় থাকবে। উত্তুরে হাওয়া কোন বাধা পাচ্ছে না। এর ফলে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। আগামী ৭ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি শুরু থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। পাশাপাশি হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি হের ফের হবে না। রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সপ্তাহের শেষে তাপমাত্রার হের ফের হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রয়েছে। উপকূলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রির কাছাকাছি।

শীতকালে শক্তিশালী পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব থাকলে পশ্চিম হিমালয় বা লাগোয়া এলাকায় তুষারপাত হয়। সেই সময় উত্তরে হাওয়া কিছুটা বাধা প্রাপ্ত হয়। তার ফলে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের তাপমাত্রায় একটু হলেও বৃদ্ধি পায়। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে উত্তুরে হওয়া সক্রিয় হয়ে আরো শীতল হয়ে যায়।। তখনই কনকনে ঠান্ডা অনুভূত হয়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ দিন শীতের দাপট বজায় থাকবে বঙ্গে। সঙ্গে চলবে কুয়াশা। দার্জিলিং সহ চার জেলায় কুয়াশা দাপট দেখাবে। কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের উপর কোনও নিম্নচাপ নেই। তাই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শীতের প্রভাব বাড়বে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। আগামী কয়েকদিনে তাপমাত্রা ১৪-১৬ থাকবে বলে জানা যাচ্ছে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙে ৫.২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা পৌঁছে গিয়েছে। মালদায় ১৬.১ ডিগ্রির ঘরে পারদ।

 

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়