ঠান্ডা গেল থমকে, পারা দিল চমকে, কি করি হায়…

বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার জেরে পুবালি বাতাস বেশি মাত্রায় জলীয় বাষ্প টেনে আনছে। আর তাতেই নাকি আপাতত ঘাপটি মেরেছেন শীতবাবু।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠান্ডাবাবু হায়, দখিনা হাওয়া বয়। শীতপ্রেমীরা সব মনমরা হয়ে যায়। থেমে গেল আড্ডা, কমে গেল ঠান্ডা, কি দেখে ভাই! শুক্র সকালে যে দখিনা হাওয়া বয়। বড় বড় দাদারা সব উঁকি মেরে চায়। হ্যাঁ আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই বইছে দখিনা হাওয়া। আর তার জেরেই শীতবাবু হাওয়া। থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি মোটামুটি বন্ধ হলেও আকাশ মেঘলাই থাকছে। কিন্তু লক্ষ্যণীয় ভাবে ঠান্ডাটা হাওয়া হয়ে গিয়েছে। বেলা গড়াতে গায়ে মোটা জামাকাপড় বা সোয়েটার জ্যাকেটটাও রাখা যাচ্ছে না। উপরন্তু শোনা যাচ্ছে, আগামী সোমবার নাকি আবারও বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে(Bay of Bengal) একটি উচ্চচাপ বলয়(High Pressure Ring) সৃষ্টি হওয়ার জেরে পুবালি বাতাস বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে টেনে আনছে। আর তাতেই নাকি আপাতত ঘাপটি মেরেছেন শীতবাবু। 

বেশ কয়েকদিন ধরেই জমিয়ে ব্যাটিং করছিল শীত(Winter)। এরই মধ্যে কনকনে ঠান্ডার সঙ্গী হয়েছিল বৃষ্টি(Rain)। বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দুই বর্ধমান, নদীয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বেশি বৃষ্টি হয়। কোথাও কোথাও ২৫-৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় গতকাল সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির মাত্রার বাড়ে বিকেলের পর। মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে সারাদিন ধরে ঠান্ডায় জবুথবু হয়েছিল দক্ষিণবঙ্গ। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ছিল ঘন কুয়াশায়(Fog) মোড়া আকাশ। বেলা বাড়তে সূর্যের উঁকিঝুঁকি নজরে এলেও শীতবাবুর দেখা অন্তত খাস কলকাতা ও আশেপাশের এলাকায় মেলেনি। তবে গায়ে লাগছে দখিনা হাওয়া। শুধু তাই নয়, এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.১ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। এদিন শহর কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কনকনে ঠান্ডা না থাকলেও রাতের শীতের আমেজ বজায় থাকবে বলেই দাবি আলিপুরের আবহাওয়া দফতরের।

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, অসম ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। নতুন করে উত্তর-পশ্চিম ভারতে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরেই বেড়েছে দখিনা হাওয়ার দাপট। সেই হাওয়ার হাত ধরে রাজ্যের পরিমন্ডলে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। যার ফলে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। সেই সূত্রেই কলকাতার সহ পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা এখন ক্রমশ উর্দ্ধমুখী হবে। এদিন দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ও আগামিকাল দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে মেঘলা আকাশ থাকবে। আগামী ২-৩দিন সিকিমে তুষারপাত হতে পারে, যার প্রভাব পড়বে দার্জিলিঙের উচু পার্বত্য এলাকাতেও। আগামী চার-পাঁচদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে কুয়াশার দাপট থাকবে। সবচেয়ে বেশি কুয়াশার সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা