এই মুহূর্তে

বঙ্গে কমছে তাপমাত্রার পারদ, শীত নিয়ে বড় চমক হাওয়া অফিসের

নিজস্ব প্রতিনিধি : রাজ্যজুড়ে হু হু করে নামছে পারদ। বাংলাজুড়ে এখন শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নামবে। ফলে সামনের এক সপ্তাহ রেকর্ড ঠান্ডায় কাঁপতে চলেছে বঙ্গবাসী।

জানা গিয়েছে, বঙ্গে জাঁকিয়ে পড়ার জন্য অনুকূল পরিবেশ রয়েছে। এই মুহূর্তে শীতের পথে কোনও বাধা নেই। ফলে দাপিয়ে ব্যাটিং করতে চলেছে শীত। আগামী কয়েক দিনে বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি নেমে যেতে পারে। সোমবার শহর কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে ১২ ডিগ্রির ঘরে। ফলে শিরশিরে ঠান্ডার জায়গায় শীতের কনকনানি কোথাও কোথাও টের পাওয়া যাচ্ছে।

শ্রীনিকেতন ও দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে গিয়েছে সিঙ্গেল ডিজিটে। বেশ কয়েকদিন আগে থেকেই দার্জিলিংয়ের তাপমাত্রা ৫-৬ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের কোনও জায়গায় রাতের তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নেমেছে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি রয়েছে। রাত ও ভোরের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। আগামী ৭ দিন তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া (১১.২), পুরুলিয়া (১১.৪), পানাগড় (১১.৯) এবং কাঁথি (১২) তাপমাত্রা ছিল। সোমবার সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠাণ্ডা ভালই টের পাওয়া গিয়েছে। আগামী ১ সপ্তাহ রাজ্যের তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলে জানানো হয়েছে। ঠাণ্ডার সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে গিয়েছে। সোমবারের তুলনায় মঙ্গলবার তাপমাত্রা আরও নামতে পারে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফ আই আর করার নির্দেশ

যতদূর বাংলা ভাষা: দেশ বিদেশের দুই হাজার কবি সাহিত্যিকের মিলন উৎসব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ