ধনেখালিতে SIR আতঙ্কে মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার, চিকিৎসার ব্যবস্থা করলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আতঙ্ক যেন ঘিরে ধরেছে বাংলাকে। সামনে আসছে একের পর এক মৃত্যুর খবর। এবার SIR আতঙ্কে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন হুগলি জেলার ধনেখালির এক মহিলা। এমনটাই  অভিযোগ উঠেছে।  অভিষেক বন্দ্যোপাধ্যায় ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের কাছ থেকে খবর পাওয়ার পরেই তাঁদের SSKM হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তাঁরা কলকাতার SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ধনেখালি থানার অন্তর্গত সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানানদী এলাকায়। আশা সোরেন নামে ২৭ বছরের গৃহবধূ নিজে ও মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। মা-মেয়ে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার পর পরিবারের সদস্যরা দাবি করছেন এসআইআর আতঙ্কে আশা সোরেন এই ঘটনা ঘটিয়েছেন। আট বছর আগে হুগলীর হরিপালে আশার বিয়ে হলেও শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ বর্তমানে যোগাযোগ নেই। গত ৫ থেকে ৬ বছর ধরে তিনি বাপের বাড়িতে থাকছিলেন। এখন বাপের বাড়ির সকলকে এসআইআরের ফর্ম দেওয়া হলেও তাঁকে দেওয়া হয়নি। শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ না থাকায় সেখান থেকেও কোনও তথ্য আসেনি। এই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল আশাকে। যার কারণেই এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি পরিবারের। ঘটনা সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা জানান স্থানীয় বিধায়ক অসীমা পাত্রকে । ধনেখালির বিধায়ক  যোগাযোগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের সঙ্গে।

SIR-এর ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে প্রায় প্রতিদিনই একটা না একটা আত্মহতার খবর মিলছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় ঘিরে ধরেছে। বাংলায় এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১৫ জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন।   একজনও যোগ্য ভোটারের নাম গেলে বিজেপি সরকার ভেঙে ছারবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মমতা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন,  “আমরা প্রথম থেকে শক্ত হাতে মোকাবিলা করছি, যদি একটাও নাম বাদ যায়, বিজেপি সরকার ভেঙে ছাড়াব। আমাদের কাছেও তথ্য কম নেই।”

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী