খড়ের গাদা থেকে উদ্ধার মহিলার দগ্ধ দেহ! শোরগোল ফলতায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রামের ফাঁকা জায়গায় একটি খড়ের গাদা থেকে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় । বুধবার সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ । তবে এখন মহিলার পরিচয় সামনে আসেনি । খবর পেয়ে ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে।

এদিন সকালে  স্থানীয় বাসিন্দারা একটি নির্জন জায়গায় ছাই চাপা আগুন দেখতে পান। কাছে গিয়ে তারা দেখতে পান  এক মহিলার অগ্নিদগ্ধ  মৃতদেহ । প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি একটি খুনের ঘটনা। খড়ের গাদায় আগুন দিয়ে দেহটি পোড়ানো হয়েছে, যা থেকে মনে করা হচ্ছে যে, মৃত মহিলার পরিচয় লুকানোর চেষ্টা করার জন্য এমন কাণ্ড ঘটনা হয়েছে ।  পুলিশ অনুমান , এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। মৃতদেহটি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় তাকে চেনা সম্ভব হচ্ছে না।

পুলিশ আশেপাশের এলাকায় কোনো মহিলা বা তরুণী নিখোঁজ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে। এই নির্জন জায়গাটি সাধারণত গ্রামের লোকজন এড়িয়ে চলে, যা দুষ্কৃতীরা কাজে লাগিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নমুনা সংগ্রহ করা হচ্ছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । এই ঘটনা নিয়ে তদন্ত শুরু  করছে পুলিশ ।

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী