খাটের নিচ থেকে উদ্ধার যুবতীর দেহ, একরত্তি ছেলেকে নিয়ে পলাতক স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়া : আসানসোলের জামুড়িয়ায় স্ত্রীকে খুন করে এক বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘরের মধ্যে স্ত্রীয়ের দেহ উদ্ধার করে পুলিশ। খুনের ঘটনা প্রকাশ্যে আসার আসানসোলের জামুড়িয়ার হিজলগড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, হিজলগড়ায় একটি বাড়িতে বছর দুই আগে ভাড়া নিয়ে এসেছিলেন বৈদ্যনাথ পাত্র নামে এর যুবক। তাঁর স্ত্রী রেণুকা দাস। ভাড়া বাড়িতে জানিয়েছিলেন প্রেম করে বিয়ে করায় বাড়ির লোক মেনে নেয়নি। তাই বাধ্য হয়ে ভাড়া বাড়িতেই থাকছেন দিনে। একটি কারখানায় কাজ করেন বলে জানিয়েছিলেন। শুক্রবার হঠাৎ করে এক বছরের ছেলেকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। বাড়ির মালিকের ছেলের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় তাঁরা। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে খাটের নিচ থেকে যুবতীর দেহ উদ্ধার করে। এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে‌।

পুলিশের প্রাথমিক অনুমাণ স্ত্রীকে খুন করে ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছে অভিযুক্ত। স্থানীয়রা জানান, স্বামী স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই অশান্তি লেগেই থাকত। শুক্রবার বাড়ি ভাড়া দিতে এসেছিলেন বৈদ্যনাথ। ভাড়া দিয়ে ছেলেকে করে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। শ্বশুরবাড়ি যাওয়ার নাম করলেও বৈদ্যানাথের হাতে কোনও ব্যাগ ছিল না। স্ত্রীয়ের কথা প্রশ্ন করা হলে, তিনি জানিয়েছিলেন রেণুকা দাস আগেই চলে গিয়েছেন। এরপরেই সন্দেহ হয় বাড়ির মালিকের ছেলের। অভিযুক্তের বাড়িতেও খবর দেওয়া হয়। কিন্তু সেখানে থেকে কেউ আসেনি। এরপরেই পুলিশ এসে দরজার তালা ভেঙে খাটের নিচ থেকে এক যুবতীদের দেহ উদ্ধার হয়।  ইতিমধ্যেই অভিযুক্ত বৈদ্যনাথের খোঁজে তল্লাশি  শুরু করেছে পুলিশ।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের