ডেঙ্গু আক্রান্ত মহিলার মৃত্যু, বিক্ষোভ নার্সিংহোমে

ফের ডেঙ্গু (Dengue) আক্রান্ত মহিলার মৃত্যু রাজ্যে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে মৃত মহিলার পরিবারের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ডেঙ্গু (Dengue) আক্রান্ত মহিলার মৃত্যু রাজ্যে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে মৃত মহিলার পরিবারের তরফে। এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর মৃত্যু হয়। নার্সিংহোমের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন।

জানা গিয়েছে মৃত মহিলার নাম, শিল্পী সাহা। ৫৪ বছর বয়স তাঁর। দক্ষিণ দমদম পুরসভার ২২ নং ওয়ার্ডের তেলিপুকুরে বাসিন্দা। গত তিন তারিখে জ্বর নিয়ে নাগেরবাজারে একটি নার্সিংহোম ভর্তি হন। কিন্তু গত দুদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। নার্সিংহোম সূত্রে খবর, ডেঙ্গুর কারণে দুপুর বারোটা নাগাদ মহিলার হৃদযন্ত্র বিকল হয়ে যায়। এরপর তাঁর মৃত্যু হয়। যদিও মৃত মহিলার পরিবারের দাবি, সঠিকভাবে চিকিৎসা হয়নি শিল্পীদেবীর। যার ফলে মৃত্যু হয়েছে তাঁর। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। এরপর বিক্ষোভ দেখাতে থাকেন নার্সিংহোমের বিরুদ্ধে।

অন্যদিকে নার্সিংহোমের সামনে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এই রোগী মৃত্যু নিয়ে জানানো হয়েছে, ডেঙ্গু আক্রান্ত ওই রোগীর আচমকাই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন তিনি। রোগীর পরিবারকে সেকথা জানানো হয়েছিল। যতক্ষণে তাঁরা বিকল্প ব্যবস্থা করেছিলেন, ততক্ষণে মৃত্যু হয় রোগীর।

উল্লেখ্য শনিবার কাবেরী চক্রবর্তী নামে এক ৪০ বছর বয়সী ডেঙ্গু আক্রান্ত বধূর মৃত্যু হয়। রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত বধূর পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন কাবেরীদেবী। ওষুধও খাচ্ছিলেন। কিন্তু জ্বর না কমায় বৃহস্পতিবার তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির