Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হৃদয়বিদারক! দেড় ঘন্টায় অমিল অ্যাম্বুল্যান্স, জন্মের পরেই মাতৃহারা সদ্যোজাত

Share:

নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা : সন্তানের জন্ম দেওয়ার পরেই অসুস্থ বোধ করছিলেন প্রসূতি। ব্লক হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয়েছিল জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Jangipur Super Specialty Hospital)। কিন্তু প্রসূতিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল একটি অ্যাম্বুল্যান্সের। কিন্তু বার বার ফোন করেও মেলেনি অ্যাম্বুল্যান্স (Ambulance)। দেড়ঘণ্টা ধরে অপেক্ষাই করতে হয়েছে প্রসূতির পরিবারকে। সেখানেই মৃত্যু হয় বছর ২৫-র প্রসূতি জামিলা খাতুনেরয

জানা গিয়েছে, রবিবার সকালে বাড়িতে প্রসব যন্ত্রণা শুরু হয় ফরাক্কার ইমামনগরের বাসিন্দা জামিলার। তাঁকে নিয়ে আসে হয় মুর্শিদাবাদের ফরাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে। সেখানেই সন্তানের জন্ম দেয় জামিলা খাতুন। কিন্তু আচমকাই শরীর অসুস্থ হতে শুরু করে। চিকিৎসকরা বিষয়টি বুঝতে পেরেই জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে। এই পর্যন্ত সব ঠিক ছিল। তারপর থেকে শুরু হয় অপেক্ষা। বার বার ফোন করা হয় অ্যাম্বুল্যান্সে। কিন্তু কোনওভাবেই পাওয়া যায়নি।

পরিবারের লোকরাই অর্জুনপুর হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স জোগার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই প্রসূতি। এরপরেই ক্ষোভে ফেটে পরিবার। সদ্যোজাতকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যারা। পরিবারের অভিযোগ, অ্যাম্বুল্যান্স সার্ভিস ঠিকমতো কাজ না করলে সাধারণ মানুষ কোথায় যাবে? ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফারাক্কা থানার পুলিশ। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সেখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কেন করা হয়নি,সেটা নিয়েও প্রশ্ন উঠছে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি