ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর নিখোঁজ, কয়েক ঘন্টা পর ক্লাবঘরে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ

নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পর এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ির ধূপগুড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পর এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ির ধূপগুড়িতে। ধূপগুড়ি থানার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছে মৃতার পরিবার। অভিযোগ, তরুণী নিখোঁজ হওয়ার পর থানায় মিসিং ডায়েরি করতে গিয়েছিলেন তাঁরা, কিন্তু পুলিশ তাঁদের ফিরিয়ে দেয়। তাঁদের অভিযোগ গ্রহণ করেনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সূত্রের খবর, ধূপগুড়ি মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন মৃত তরুণী রঞ্জিতা রায়। বয়স ২২ বছর।

গতকাল মঙ্গলবার (৭ জুলাই) ব্যাঙ্ক থেকে টাকা তুলতে বাড়ি থেকে বের হয়েছিলেন রঞ্জিতা। ব্যাঙ্ক থেকে টাকা তোলার পরেও পরিবারের সঙ্গে ফোনে কথা হয় তাঁর। কিন্তু পরিবারের বক্তব্য, এরপর থেকেই মেয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তাঁর পরিবার। দীর্ঘ সময় কেটে গেলেও রঞ্জিতা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে উঠেন তাঁর পরিবার। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাঁকে না পাওয়ায় শেষমেষ ধূপগুড়ি থানায় দ্বারস্থ হন তরুণীর পরিবার। মেয়ের নিখোঁজ ডায়েরি করতে চান তাঁরা। কিন্তু তাঁদের অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁদের অভিযোগ গ্রহণ গ্রহণ করেননি। তাঁরা জানায়, চব্বিশ ঘন্টা না কাটলে কোনও মিসিং ডায়েরি নেওয়া হবে না। নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসে তরুণীর পরিবার। এর কয়েক ঘন্টা পর বুধবার (৮ জুলাই) সকালে ধূপগুড়ির গিলান্ডি সেতু সংলগ্ন এলাকার একটি ক্লাবঘরের ভিতরে এক তরুণীকে ঝুলতে দেখতে পান এলাকাবাসী।

খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এবং মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা দেহটি রঞ্জিতার বলে শনাক্ত করেন। এখন তরুণীর মৃতদেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তরুণী বিবাহিত, তাঁর সাত মাসের একটি পুত্রসন্তান রয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার। মৃতার স্বামী তপু রায়ের অভিযোগ, সময়মতো মিসিং ডায়েরি গ্রহণ করে পুলিশ বিষয়টা দেখলে হয়তো এরকম ঘটনা ঘটত না। তবে এমন অভিযোগের কোনও প্রতিক্রিয়া জানায়নি ধূপগুড়ি থানার পুলিশ। তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কীভাবে তরুণীর মৃত্যু হল, ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ