চুরির অভিযোগে দুই কিশোরকে চেন দিয়ে বেঁধে রোদে ফেলে রাখলেন মহিলা

লোহার রড চুরির অভিযোগে দুই কিশোরকে বেঁধে রোদে ফেলে রাখার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোহার রড চুরির অভিযোগে দুই কিশোরকে বেঁধে রোদে ফেলে রাখার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায়। এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ওই দুই কিশোরকে উদ্ধার করেছে। পাশাপাশি আটক করেছে অভিযুক্ত মহিলাকেও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার বাসিন্দা এক মহিলা দুই কিশোরকে লোহার চেন দিয়ে বেঁধে রাখে। দুজনকে বেঁধে রোদে ফেলে রাখেন তিনি। ওই মহিলার অভিযোগ, ওই দুই কিশোর লোহার রড চুরি করেছে। সেই সন্দেহে তাদেরকে এই শাস্তি। এদিকে নির্মমভাবে বেঁধে রোদে ফেলে রাখায় কান্নাকাটি শুরু করে দেয় ওই দুই কিশোর। কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন, এসে দেখেন দুজনকে একটি লোহার শিকল দিয়ে আষ্টেপৃষ্টে বেঁধে রোদের মধ্যে ফেলে রেখেছেন ওই মহিলা। প্রতিবেশীরা ওই মহিলাকে কিশোরদের ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেন, কিন্তু মহিলা প্রতিবেশীদের কথায় কোনও কর্ণপাত করেননি। এর পর তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দুই কিশোরকে উদ্ধার করে। একইসঙ্গে ওই মহিলাকে আটক করে নিয়ে যায়।

অন্যদিকে তার জিনিসপত্র চুরি হয়েছে বলে দাবি করলেও ওই মহিলা পুলিশে কোনও অভিযোগ করেননি। স্থানীয়রা আরও জানান, সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন জিনিস চুরির অভিযোগ করছিলেন ওই মহিলা। শনিবার সকালে আচমকা দুই কিশোরকে চোর বলে ধরেন তিনি। এর পর তাদেরকে বেঁধে রেখে এমন অত্যাচার করে অভিযুক্ত।

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর